Translate

Showing posts with label Bangla Valobashar Kobita. Show all posts
Showing posts with label Bangla Valobashar Kobita. Show all posts

Monday, 16 March 2020

Bangla Valobashar Kobita || বাংলা কবিতা "প্রিয়তমা" ||Priyotoma 💖

প্রিয়তমা

-- পিয়াস হাসান 

আজ না হয় তোর কোকড়ানো চুলে আর খোপা নাই করলি, 
 তবু সেই রমনিই থাকবি। 
না হয় আজ আর লেপ্টানো কাজল মুছলি না,
 তবু তুই সেই আমারি প্রিয়তমা রইবি।
আজ আর তোকে পায়ে পায়েল পড়তে হবে না,
 তোর আলতা মাখা পা 'ই' বেশ লাগছে। 
আজ না হয় শাড়ীর কুছি এলোমেলো থাক,
 তবু তুই সেই অপ্সরাই থাকবি।
 নাই বা পরলি সোনার বালা আজ, 💗
 তাতে কি;
          তোর হাতে তো বাহারি রেশমি চুড়ি আছে।

রেশমি চুড়ির ঝংকারেে আজ হৃৎস্পন্দন  গর্জে উঠে

ওগো, দোহায় তোমার;
        চলোনা আজ এই বাসন্তী হাওয়ায় দুজন হারিয়ে যাই।

চলো না গো প্রিয়তমা দুজনাই মিলে যাই দুজনাতে

তুমি তো আমারি প্রিয়তমা,
                                 আমারি অপ্সরা, 
তবে নাও না মেনে আমায়

তোমার প্রিয়তম করে 💖 


  

Lockdown time Daily Routine | Alone life | West Bengal

Daily Routine | Lockdown Time  West Bengal | Alone Life      #Lockdown_Time #Daily_Routine  #Alone_life লকডাউনে আমার যেভাবে সারা...